লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন,নাজমুল আহ্বায়ক ও করিম সদস্য সচিব
বেলাল আহমদ,লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩ জুন বান্দরবান জেলা কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনায় আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে তরুণ সংগঠক মোঃ নাজমুল হাসান কে আহ্বায়ক এবং মোঃ আবদুল করিম কে সদস্য সচিব করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মাং সা প্রু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রফিকুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শুভ বড়ুয়া, এ.এম. ফরিদুল আলম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মানিক, মোঃ শাহ আলম ও মোঃ মাকছুদুর রহমান।
কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে স্থান পেয়েছেন আনোয়ার হোসেন। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ১০ জন। তারা হলেন খোরশেদ আলম বাহাদুর, আবু হানিফ রানা, থ্যাইসা অং মারমা (রোহিত), মোঃ ইব্রাহিম, মোঃ মিজানুর রহমান, মোঃ আমজাদ হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ জাহেদুল ইসলাম।
এছাড়া নবগঠিত এই কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইউনুছ এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে ৭ জন দায়িত্ব পেয়েছেন। তারা হলেন, মোঃ হারুনুর রশিদ, মোঃ আবু তালহা জুবায়ের, ইমরান খান, মোঃ মিজানুর রশিদ, মোঃ ইমতিয়াজ হোসেন, থোয়াইনু মং মার্মা এবং মোঃ আবদুল খালেক।
দলীয় সূত্রে জানাযায়, লামা উপজেলায় এনসিপির সাংগঠনিক অবস্থানকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করা এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী রাজপথের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যেই এই সময়োপযোগী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক নাজমুল হাসান বলেন, এই কমিটির হাত ধরে লামার তরুণ প্রজন্ম আরও সুসংগঠিত হবে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শকে সমুন্নত রেখে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আগামী ৬ মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এখন নতুন কমিটির মূল লক্ষ্য।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































